Home > News Index > ক্লাইমেন্ট ফাস্ট! অ্যাক্ট নাউ

ক্লাইমেন্ট ফাস্ট! অ্যাক্ট নাউ

November 13, 2009 Leave a comment Go to comments

আগামী মাসের ৭ হতে ১৮ ডিসেম্বর ২০০৯ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু পরিববর্তন সম্মেলন বা কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-১৫) অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সারাবিশ্বের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করবেন।


জলবায়ু পরিবর্তনের তি প্রশমনে কার্বন নিগর্মনের মাত্রা হ্রাস, স্বল্পোন্নত ও অধিক ঝুঁকিপূর্ণ দেশসমুহের জন্য তহবিল গঠনসহ বাধ্যবাধকতামূলক প্রতিশ্র“তি আদায়ের জন্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলির প হতে বাংলাদেশকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জাতিসংঘের ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অন কাইমেট চেইঞ্জ বা আইপিসিসির হিসাব অনুযায়ী বৈশ্বিক উষ্ণতায় সবচাইতে ঝুঁকির মধ্যে রয়েছে  মালদ্বীপ, টুভালু, কিরিবাতি, কোস্টারিকা, বাংলাদেশ, হন্ডুরাস, নিকারাগুয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক প্রভৃতি। এশিয়ার দেশগুলির মধ্যে ভুটান ও নেপালও মারাত্মকভাবে তিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে। এসবদেশের মধ্যে বাংলাদেশকে নেতৃস্থানীয় ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বাংলাদেশের জোরালো পদপে গ্রহণের ওপর এই সম্মেলনের সাফল্য অনেকটা নির্ভর করছে।


বাংলাদেশের এই নেতৃস্থানীয় ভূমিকাকে অগ্রসর করার জন্য একদিকে সরকারকে আরও বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, অন্যদিকে জনগণকে বিশ্বের দরবারে বাংলাদেশের দাবীসমূহকে উপস্থাপন করে সারাবিশ্বের মানুষের মধ্যে সংহতি স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।


এই উদ্যোগের অংশ হিসাবে দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করছে। অনলাইন নলেজ সেন্টার একই উদ্দেশ্যে একটি অললাইন পিটিশন সাবমিট করেছে। পিটিশনটির লিংক: Climate First! Act Now


উক্ত পিটিশনে স্বার করার মাধ্যমে আপনিও এই প্রচারণায় অংশ নিতে পারেন। আমাদের সকলের সম্মিলিত প্রচারণা এই মূহুর্তে খুবই জরুরি। পিটিশনটিতে নিজে স্বার করুন এবং অন্যকে স্বার করতে উৎসাহিত করুন।

Categories: News Index
  1. No comments yet.
  1. No trackbacks yet.